ফরিদপুর প্রতিনিধি: আজকের জাগরণ
ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামা ওবায়েদ ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন কামরুল হাসান মোল্যা। এ সময় গোপালগঞ্জ জেলার প্রেক্ষাপটে “সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন” বিষয়ে প্রেজেন্টেশন ও বক্তব্য উপস্থাপন করেন মোঃ আরিফ-উজ-জামান।
সভায় গোপালগঞ্জ জেলার মাননীয় সংসদ সদস্যবৃন্দ, পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বৃহত্তর ফরিদপুর অঞ্চলের বিভিন্ন জেলার সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারাও সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, দেশের সকল অঞ্চলে সমতাভিত্তিক উন্নয়ন নিশ্চিত করতে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ, আঞ্চলিক বৈষম্য কমানো এবং স্থানীয় সম্ভাবনাকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়ন ত্বরান্বিত করা প্রয়োজন।
সম্পাদক : নূর আলম শেখ
ঠিকানা: ফরিদ মিয়া কমপ্লেক্স, মুকসুদপুর, গোপালগঞ্জ।
ইমেইল : ajkerjagaran@gmail.com
news@ajkerjagaran.com
Copyright © 2026 আজকের জাগরণ All rights reserved.