সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধি: আজকের জাগরণ
ভারতের পশ্চিমবঙ্গ-এ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রথম দফার ভোটগ্রহণ চলাকালে প্রচণ্ড গরমে লাইনে দাঁড়িয়ে ৪ জন ভোটারের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মালদহ এবং বীরভূম জেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটে।
পূর্ব মেদিনীপুরের পটাশপুরে নৃপেন্দ্র দাস নামে এক ব্যক্তি মারা যান। পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ইসরাতন বিবি নামে এক নারী প্রাণ হারান। এছাড়া মালদহের মালতিপুরে প্রমিলা বাগদি এবং বীরভূমের সিউড়িতে অসীম রায় মারা গেছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তীব্র গরম ও হৃদরোগজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে। ঘটনাগুলো ঘিরে ভোটকেন্দ্র এলাকাগুলোতে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক : নূর আলম শেখ
ঠিকানা: ফরিদ মিয়া কমপ্লেক্স, মুকসুদপুর, গোপালগঞ্জ।
ইমেইল : ajkerjagaran@gmail.com
news@ajkerjagaran.com
Copyright © 2026 আজকের জাগরণ All rights reserved.