শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে ঢাকা–খুলনা মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত কয়েকজন মুকসুদপুরে পূবালী ব্যাংকে জাল টাকাসহ আটক ১ জন মুকসুদপুরে আইফোনের জন্য কলেজ ছাত্রকে হত্যা, দুইজনের জবানবন্দিতে উদ্ধার মরদেহ পুরোনো সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: নাহিদ ইসলাম মুকসুদপুর উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের মজুদ পরীক্ষা, সরবরাহ স্বাভাবিক মুকসুদপুরে নিলু মুন্সি হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন, জড়িতদের ফাঁসির দাবি মুকসুদপুর পৌরসভায় প্রশাসক নিয়োগের আলোচনা সৌদি আরবের উপহার খেজুর: গোপালগঞ্জ জেলায় ১৭৫ কার্টুন বরাদ্দ গোপালগঞ্জ মুকসুদপুরে গৃহবধূ নিখোঁজ: পরিবার উদ্ধার সহযোগিতা কামনা করছে মুকসুদপুরে ইফতার সামগ্রী বিতরণ: ইকরা ফাউন্ডেশনের উদ্যোগে ৩০ অসহায় মানুষের মুখে হাসি

মুকসুদপুরে পূবালী ব্যাংকে জাল টাকাসহ আটক ১ জন

  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৬.০০ পিএম
  • ৫৭ Time View
75

নিজস্ব প্রতিনিধি- আজকের জাগরণ 

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় জাল টাকাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলার পূবালী ব্যাংক শাখায় টাকা অনলাইনের সময় জাল নোট ধরা পড়ে। ব্যাংক সূত্রে জানা যায়, আব্দুর রহিম ফকির (৩৫) নামের এক ব্যক্তি মোট ৯২ হাজার টাকা অনলাইনের জন্য ব্যাংকে জমা দিতে আসেন। এ সময় ব্যাংকের কর্মকর্তারা টাকাগুলো গণনা ও যাচাই-বাছাই করার সময় সন্দেহজনক কিছু নোট দেখতে পান। পরে ভালোভাবে পরীক্ষা করে দেখা যায় জমা দেওয়া টাকার মধ্যে প্রায় ৫০ হাজার টাকার মতো জাল নোট রয়েছে। আটক ব্যক্তি আব্দুর রহিম ফকিরের বাড়ি উপজেলার গোবিন্দপুর গ্রামে। তার পিতার নাম মোঃ খোকন ফকির। জাল নোট শনাক্ত হওয়ার পর ব্যাংক কর্তৃপক্ষ কৌশলে তাকে ব্যাংকের ভেতরে আটকে রাখেন এবং বিষয়টি দ্রুত মুকসুদপুর থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাংক কর্মকর্তাদের উপস্থিতিতে টাকাগুলো পরীক্ষা করেন। প্রাথমিকভাবে বেশ কিছু নোট জাল বলে সন্দেহ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, সাম্প্রতিক সময়ে বাজারে জাল টাকার প্রচলন বাড়ছে, তাই সবাইকে লেনদেনের সময় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সচেতন মহল। পুলিশ জানায়, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জাল টাকার উৎস খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024