বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দাম্পত্য কলহের জেরে গোবিপ্রবি শিক্ষার্থী দীপা দাসের আত্মহত্যা ২০০৭ সালে বাতিল হওয়া ৩৩০ জন পুলিশ সার্জেন্ট ও এসআইকে চাকরিতে যোগদানের নির্দেশ একটি কার্ডেই নাগরিকদের সব সেবা নিশ্চিতের পরিকল্পনা সরকারের: রাশেদ আল মাহমুদ তিতুমীর গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে নিখোঁজ তৌহিদুল ইসলামের লাশ উদ্ধার, বাবার দাবি দৃষ্টান্তমূলক শাস্তি চট্টগ্রামে ট্রাক দুর্ঘটনায় গোপালগঞ্জের যুবক ট্রাকচালকের মৃত্যু মুকসুদপুরে ঢাকা–খুলনা মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত কয়েকজন মুকসুদপুরে পূবালী ব্যাংকে জাল টাকাসহ আটক ১ জন মুকসুদপুরে আইফোনের জন্য কলেজ ছাত্রকে হত্যা, দুইজনের জবানবন্দিতে উদ্ধার মরদেহ পুরোনো সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: নাহিদ ইসলাম মুকসুদপুর উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের মজুদ পরীক্ষা, সরবরাহ স্বাভাবিক

দাম্পত্য কলহের জেরে গোবিপ্রবি শিক্ষার্থী দীপা দাসের আত্মহত্যা

  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৯.৩৭ পিএম
  • ৩০ Time View
দাম্পত্য কলহের জেরে গোবিপ্রবি শিক্ষার্থী দীপা দাসের আত্মহত্যা
40

নিজস্ব প্রতিনিধি- আজকের জাগরণ 

দাম্পত্য কলহের জেরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)-এর বাংলা বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দীপা দাস আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার দিকে গোপালগঞ্জ পৌর এলাকার ঘোনাপাড়া গ্রামের নিজ বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীপা দাসের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি তার স্বামীকে একটি ঘরে আটকে রেখে পাশের ঘরে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। পরে তার স্বামী বাড়ির দারোয়ানকে ডেকে দরজা ভেঙে পাশের ঘরে প্রবেশ করলে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

এ বিষয়ে দীপা দাসের সহপাঠী বাংলা বিভাগের শিক্ষার্থী জেরভাস বিশ্বাস গণমাধ্যমকে জানান, “তার আত্মহত্যার বিষয়টি আমরা এখনো পুরোপুরি জানতে পারিনি। তবে দাম্পত্য কলহের জেরে ঝগড়ার পর তিনি আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি। তার মৃত্যুর খবর পেয়ে আমরা খুবই শোকাহত।”
আরেক সহপাঠী রিফাত ইসলাম বলেন, “দীপা দাস ছিলেন অত্যন্ত অমায়িক, মেধাবী এবং পড়াশোনায় অনেক ভালো একজন শিক্ষার্থী। স্বামীর সঙ্গে ঝগড়া-বিবাদের কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি। এ ঘটনায় আমরা এবং বাংলা পরিবারের সবাই গভীরভাবে শোকাহত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024