
নোয়াখালী প্রতিনিধি—আজকের জাগরণ
নোয়াখালী জেলার কবিরহাট-মাইজদী সড়কের বান্দত্ত বাজার এলাকায় একটি তেলবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানে ঢুকে পড়লে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কবিরহাট-সদর উপজেলার বান্দত্ত বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ভুঁইয়া।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোনাপুর-কবিরহাট সড়কে মাইজদীমুখী একটি তেলবাহী পিকআপ (ট্যাংকলরি) হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানে সজোরে ঢুকে পড়ে। এ সময় দোকানের ভেতরে থাকা দুজন ঘটনাস্থলেই নিহত হন।
স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কবিরহাট থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।