মুকসুদপুর উপজেলা প্রতিনিধি: আজকের জাগরণ
গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানী এলাকা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদ দল (বিএনপি) এর মনোনিত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক মো: সেলিমুজ্জামান সেলিম দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ১৯ জানুয়ারী সোমবার দিনব্যাপী মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়ের নয়াকান্দী,চকশিং,টোংরাইল, বেদগ্রাম, হাজরাগাতী ও গুনহর গ্রামের ভোটাদের বাড়ীতে বাড়ীতে গিয়ে মত বিনিময় করেন এবং ধানের শীর্ষ প্রতিকে ভোট প্রার্থনা করেন। এছাড়া চকসিং গ্রামে খ্রিস্টান সম্প্রদায়ের মিসপা জিয়ন ফেলোশিপ বাংলাদেশ চার্চের পাস্টর সুরেশ বিশ্বাস এবং চার্চের বিভিন্ন লোকদের সাথে কথা বলেন এবং ধানের শীর্ষ প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান করেন এবং আশীর্বাদ ও দোয়া চান।
এ সময় তার সঙ্গে ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপি'র সভাপতি আব্দুল সালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেন,কেন্দ্রীয় যুবদলের সাবেক সাহিত্যিক ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান বাপ্পি,দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ,মুকসুদপুর পৌর বিএনপি'র সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক কামরুজ্জামান স্বপন, পৌর যুবদলের আহবায়ক সাইদুজ্জামান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল কাইয়ুম মুন্সী,উপজেলা মৎস্য দলের সাধারণ সম্পাদক সাধু সরকার ও মুকসুদপুর পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সী প্রমুখ।
গোপালগঞ্জে-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মো: সেলিমুজ্জামান সেলিম তার নির্বাচনী এলাকায় প্রতিদিন ধানের শীর্ষ প্রতিকে ভোট প্রত্যাশা কামনা করে গণসংযোগ করছেন।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.