শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে কালবৈশাখীর তাণ্ডব: বজ্রপাতে নিহত ১, আহত অন্তত ৯, ব্যাপক ক্ষয়ক্ষতি গোপালগঞ্জে তীব্র লোডশেডিং: গরমে বাড়ছে ভোগান্তি, কৃষি ও ব্যবসায় প্রভাব মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন গোপালগঞ্জজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট, জনজীবনে চরম দুর্ভোগ গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে বর্ণিল নববর্ষ ১৪৩৩ উদযাপন রেলপথে নতুন অধ্যায়: মুকসুদপুরে থামলো রূপসী বাংলা এক্সপ্রেস মুকসুদপুর রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি: জনমনে ব্যাপক উৎসাহ সংরক্ষিত নারী আসনে যোগ্যদের প্রাধান্য দেবে বিএনপি: রিজভী কাশিয়ানীতে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১০—একজনের অবস্থা আশঙ্কাজনক মুকসুদপুর উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন

১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন জামায়াতে ইসলামীর ওয়ার্ড নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত।

  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৮.৪২ পিএম
  • ৪১৮ Time View
১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন জামায়াতে ইসলামীর ওয়ার্ড নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত।
১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন জামায়াতে ইসলামীর ওয়ার্ড নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত।
543

নিজস্ব প্রতিবেদক: আজকের জাগরণ

আজ ২১ নভেম্বর শুক্রবার বিকাল ৩ ঘটিকায় চাঁদপুর-৪(ফরিদগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয়ভাবে মনোনীত সংসদ সদস্য এমপি প্রার্থী জেলা জামায়াতের সম্মানিত আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজির নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলার ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন (৫নং ওয়ার্ড) কতৃক দক্ষিণ চরবড়ালী প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ড নির্বাচনী সমাবেশ করেছেন।

 

উক্ত ওয়ার্ড নির্বাচনী সমাবেশের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ ইউনূছ,উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ সাখাওয়াত হোসেন,এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা আবু হানিফ,হাবিবুল্লাহ ভূঁইয়া,আমীর হোসেন কামাল সহ ১৪নং ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

 

উক্ত নির্বাচনী সভায় মনোনীত এমপি প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ নেতৃত্বে ও আল্লাহর আইনের বাস্তবায়ন চাই। আমাদের দলীয় মন্ত্রীরা দায়িত্ব পালন কালে কোন দুর্নীতিতে জড়িত ছিলেন না। আমারা ক্ষমতায় গেলে চাঁদাবাজি মুক্ত সমাজ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করব ইনশাআল্লাহ।

 

তিনি আরো বলেন, আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচনে সকল সম্প্রদায়ের সমর্থন আশা করেন। এ ছাড়াও সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সমাজের উন্নয়ন মূলক কাজে একত্রিত ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।সেই সাথে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রত্যাশা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024