সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মনগড়া কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি তৃণমূলকে সুসংগঠিত করতে খান্দারপাড়ায় বিএনপির কর্মী সমাবেশ, উন্নয়নে একাধিক আশ্বাস এমপি সেলিমুজ্জামানের হাজারো পাখির কিচিরমিচিরে জেগে ওঠে নীলফামারীর ‘পাখির গ্রাম’ নিজের অর্থ-শ্রমে মানুষের পাশে, গোপালগঞ্জের ‘মানবিক তপন ঘোষ’ মুকসুদপুর এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী চায়না জালের বিরুদ্ধে কঠোর অভিযান, মুকসুদপুরের খান্দারপাড়ায় ১৭টি জাল উদ্ধার ও ধ্বংস মুকসুদপুরের গোবিন্দপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

ধোলাইপাড়ে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ, আতঙ্কে রাজধানীবাসী

  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৮.০৯ পিএম
  • ৬৬০ Time View
ধোলাইপাড়ে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ, আতঙ্কে রাজধানীবাসী
ধোলাইপাড়ে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ, আতঙ্কে রাজধানীবাসী
903

নিজস্ব প্রতিবেদক

 

রাজধানীর ধোলাইপাড়ে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

 

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, “সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে আমরা সংবাদ পাই ধোলাইপাড় এলাকায় একটি বাসে আগুন লেগেছে। খবর পাওয়ার পরই আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।”

 

তিনি আরও জানান, “বাসটিতে কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।”

 

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ও যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটাচ্ছে। এসব ঘটনায় রাজধানীবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024