শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

রাজাপুরে শত্রুতার জেরে আম বাগানের ৩০ হাজার টাকার গাছ কেটে ফেলার অভিযোগ

  • Update Time : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ১০.৫৪ পিএম
  • ৩১৪ Time View
রাজাপুরে শত্রুতার জেরে আম বাগানের ৩০ হাজার টাকার গাছ কেটে ফেলার অভিযোগ
রাজাপুরে শত্রুতার জেরে আম বাগানের ৩০ হাজার টাকার গাছ কেটে ফেলার অভিযোগ
489

সামীর আল মাহমুদ,ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুর উপজেলায় আম বাগানের গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার বড় কৈবর্তখালী এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. কামাল হোসেন শিকদার জানান, প্রায় ২৫ শতাংশ জমিতে তিনি রেন্ট্রি, মেহগনি, নারিকেল, সোলমসহ বিভিন্ন প্রজাতির গাছ বিক্রি করে মাটি খনন করে সেখানে আম বাগান করার উদ্যোগ নেন। পরে ৩০ হাজার টাকার বেশি খরচ করে আম গাছের চারা রোপণ করেন। কিন্তু রোপণের পর একই এলাকার আলতাফ শিকদার, তার স্ত্রী খাদিজা বেগম ও মো. হাসানুল কবির বাচ্চু দেশীয় অস্ত্র দিয়ে সব চারা কেটে ফেলেন বলে অভিযোগ করেন তিনি।

অভিযুক্ত আলতাফ শিকদার অভিযোগ অস্বীকার করে জানান, পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছে এবং এ বিষয়ে স্থানীয়ভাবে সালিশী প্রক্রিয়া চলমান। সালিশীদারদের সিদ্ধান্ত অনুযায়ী আপাতত কেউ জমি দখল করতে পারবে না। কিন্তু কামাল শিকদার সেই সিদ্ধান্ত অমান্য করে গাছ রোপণ করায় বাধা দেওয়া হয়েছে।

রাজাপুরে শত্রুতার জেরে আম বাগানের ৩০ হাজার টাকার গাছ কেটে ফেলার অভিযোগ

এই বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, “এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026