শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
রাঘদী ইউনিয়ন বিএনপির ১২৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা মাদারীপুর থেকে নিখোঁজ সিফাত, ডেমরার বামৈল বাজার থেকে মাকে শেষ ফোন মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ঝিনাইদহে এসআই মিরাজুল হত্যা: ১৪ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার।

  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৭.২৪ পিএম
  • ২২২ Time View
ঝিনাইদহে এসআই মিরাজুল হত্যা: ১৪ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার।
ঝিনাইদহে এসআই মিরাজুল হত্যা: ১৪ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার।
366

অনিক রায়, ফরিদপুর

১৪ বছর ধরে পলাতক থাকা আলোচিত এসআই মিরাজুল ইসলাম হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. লিয়াকত শেখ (২৮) অবশেষে র‍্যাবের হাতে ধরা পড়েছেন।

মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর ধামরাই থানার চরডাউটিয়া এলাকায় র‍্যাব-১০ ও র‍্যাব-৪ এর যৌথ গোয়েন্দা অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (৭ অক্টোবর) বিকালে ফরিদপুরের র‍্যাব-১০ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় চালানো হয় এ অভিযান। রাত আনুমানিক আড়াইটায় ধামরাই থেকে লিয়াকত শেখকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতিসহ মোট ৬টি মামলা রয়েছে।

২০১১ সালের ২৩ আগস্ট রাতে ঝিনাইদহ শহরের বাস মালিক সমিতির সামনে একটি পরিত্যক্ত মোটরসাইকেল উদ্ধারে গিয়ে নিখোঁজ হন ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) মিরাজুল ইসলাম। পরদিন সকালে ভেটেরিনারি কলেজের পাশে একটি ডোবা থেকে তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ।

তদন্তে জানা যায়, সরকারি অস্ত্র ও সরঞ্জাম ছিনতাইয়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়।দীর্ঘ তদন্ত শেষে চলতি বছরের ৭ জুলাই ঝিনাইদহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত আসামি লিয়াকত শেখকে দণ্ডবিধির ৩৯৬ ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

সংবাদ সম্মেলনে র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান জানান, “আইনের চোখে কেউই অপরাধ করে পার পাবে না— যত সময়ই পেরিয়ে যাক না কেন।”

তিনি আরও জানান, গ্রেফতারকৃত লিয়াকত শেখকে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

সংবাদ সম্মেলনে ফরিদপুর প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026