শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
অভিযোগ অস্বীকার, মুকসুদপুরে সংবাদ সম্মেলনে পাল্টা বক্তব্য যশোরে কালবৈশাখীর তাণ্ডব: বজ্রপাতে নিহত ১, আহত অন্তত ৯, ব্যাপক ক্ষয়ক্ষতি গোপালগঞ্জে তীব্র লোডশেডিং: গরমে বাড়ছে ভোগান্তি, কৃষি ও ব্যবসায় প্রভাব মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন গোপালগঞ্জজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট, জনজীবনে চরম দুর্ভোগ গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে বর্ণিল নববর্ষ ১৪৩৩ উদযাপন রেলপথে নতুন অধ্যায়: মুকসুদপুরে থামলো রূপসী বাংলা এক্সপ্রেস মুকসুদপুর রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি: জনমনে ব্যাপক উৎসাহ সংরক্ষিত নারী আসনে যোগ্যদের প্রাধান্য দেবে বিএনপি: রিজভী কাশিয়ানীতে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১০—একজনের অবস্থা আশঙ্কাজনক

মুকসুদপুরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে পোনা জাতীয় মাছ অবমুক্ত

  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৯.৫০ পিএম
  • ২৫০ Time View
দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৩৩.৩৩ কেজি পোনা অবমুক্ত
দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৩৩.৩৩ কেজি পোনা অবমুক্ত
202

উপশিরোনাম: দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৩৩.৩৩ কেজি পোনা অবমুক্ত

মুকসুদপুর প্রতিনিধিঃ
“আমিষেই শক্তি, আমিষেই মুক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় মুকসুদপুর উপজেলায় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিকভাবে পোনা মাছ অবমুক্ত কর্মসূচির উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা মৎস্য অফিসের উপ-প্রকল্প পরিচালক মোঃ খাইরুল ইসলাম পাভেল।

এসময় উপস্থিত ছিলেন—উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সাইয়্যেদুল ইসলাম ভূইয়া (আঃদাঃ), উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ বাহাউদ্দীন শেখ, গোপালগঞ্জ খামার ব্যবস্থাপক তানজিলা আক্তার নিপা, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি সিরু মিয়া, রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম, সাংবাদিক টুটুল মল্লিকসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সাইয়্যেদুল ইসলাম জানান, চলতি অর্থবছরে প্রকল্পের আওতায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও অভয়াশ্রমে মোট ৩৩৩.৩৩ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024