শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
অভিযোগ অস্বীকার, মুকসুদপুরে সংবাদ সম্মেলনে পাল্টা বক্তব্য যশোরে কালবৈশাখীর তাণ্ডব: বজ্রপাতে নিহত ১, আহত অন্তত ৯, ব্যাপক ক্ষয়ক্ষতি গোপালগঞ্জে তীব্র লোডশেডিং: গরমে বাড়ছে ভোগান্তি, কৃষি ও ব্যবসায় প্রভাব মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন গোপালগঞ্জজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট, জনজীবনে চরম দুর্ভোগ গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে বর্ণিল নববর্ষ ১৪৩৩ উদযাপন রেলপথে নতুন অধ্যায়: মুকসুদপুরে থামলো রূপসী বাংলা এক্সপ্রেস মুকসুদপুর রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি: জনমনে ব্যাপক উৎসাহ সংরক্ষিত নারী আসনে যোগ্যদের প্রাধান্য দেবে বিএনপি: রিজভী কাশিয়ানীতে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১০—একজনের অবস্থা আশঙ্কাজনক

দামুড়হুদা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় রুপা জব্দ

  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২.১১ এএম
  • ১৪১ Time View
দামুড়হুদা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় রুপা জব্দ
দামুড়হুদা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় রুপা জব্দ
170

মোঃ মিনারুল ইসলাম
চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় রুপা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করে চুুয়াডাঙ্গা ৬ বিজিবি।

বিজিবি জানায়, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সীমান্ত পথে ভারতীয় রুপা চোরাচালান হবে।

তাঁর নির্দেশনায় ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. হায়দার আলীর নেতৃত্বে জগন্নাথপুর বিওপি কমান্ডার সঙ্গীয় ফোর্স নিয়ে বয়রা মাঠ এলাকায় এ্যাম্বুশ করা হয়।

সকাল প্রায় ৯:০০ টার দিকে টহল দল এক ব্যক্তিকে গামছা হাতে সীমান্তের ভেতরে প্রবেশ করতে দেখে। বিজিবি উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি গামছাটি ফেলে পালিয়ে যায়।

পরে গামছাটি উদ্ধার করে তল্লাশি চালালে স্কচটেপে মোড়ানো তিনটি প্যাকেট থেকে রুপা পাওয়া যায়। জব্দকৃত রুপার পরিমাণ দাঁড়ায় ১ কেজি ৬৫০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ১৩ হাজার ১৫০ টাকা।

ঘটনার বিষয়ে জগন্নাথপুর বিওপির নায়েব সুবেদার মো. আব্দুর সাত্তার বাদী হয়ে দামুড়হুদা থানায় সাধারণ ডায়েরি করেছেন। উদ্ধারকৃত রুপা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024