রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল রাঘদী ইউনিয়ন বিএনপির ১২৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা মাদারীপুর থেকে নিখোঁজ সিফাত, ডেমরার বামৈল বাজার থেকে মাকে শেষ ফোন মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায়

যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে জামায়াত নেতারা ।

  • Update Time : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ৫.২৭ পিএম
  • ৩১৯ Time View
309

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন রাজনৈতিক দলগুলোর নেতারা। এরই মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এবার তার সঙ্গে বৈঠকে অংশ নিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছেন জামায়াতে ইসলামীর নেতারা।

বিকাল সাড়ে তিনটার একটু আগে জামায়াতের প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে। জামায়াতে ইসলামীর ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। প্রতিনিধি দলে আরও আছেন- জামায়াতের নায়েবে আমির আবু তাহের মুহাম্মদ আবদুল্লাহ, এমএম শামসুল ইসলাম, মজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পওয়ার

এ ছাড়া আজ বিকাল সাড়ে তিনটায় গণতন্ত্র মঞ্চ এবং বিকাল চারটায় বাম গণতান্ত্রিক জোট, বিকাল সাড়ে চারটায় হেফাজতে ইসলাম, পাঁচটায় ইসলামী আন্দোলন, বাংলাদেশ, সাড়ে ৫টায় এবি (আমার বাংলাদেশ) পার্টির সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপে বসার কথা আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026